শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় স্কুলে হামলা, নিখোঁজ ৩৭ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্যরা বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায়। শহরটিতে কয়েক বছর ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তৎপরতা চালিয়ে আসছে।

মঙ্গলবার (৩০ জুন) বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পরীক্ষা চলাকালে গোষ্ঠীটি বিদ্যালয়ে হামলা চালায়। এ ঘটনায় এখনও অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সশস্ত্র এ হামলায় এক সেনাসদস্য ও এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে সেনাবাহিনী জানিয়েছে, কর্তৃপক্ষ ১০ জনকে উদ্ধার করেছে। এ ঘটনায় একজন শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন।

এলাকার স্থানীয় সরকার কাউন্সিলর ইজাগলা ইজাবিলা সাংবাদিকদের সঙ্গে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা শেয়ার করে নিয়েছেন। তালিকায় শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে। একটি গোয়েন্দা সূত্রও এএফপিকে একই তালিকা দেখিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বোরনো রাজ্যের শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে লাসায় সাংবাদিকদের বলেছেন, এখনও ২৫ ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক রয়েছেন। তবে স্কুলের উপাধ্যক্ষসহ আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মুক্তিপণের জন্য অপহরণ দেশটির সংঘাত-কবলিত উত্তর ও মধ্যাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগ সময় শিক্ষার্থীদেরই লক্ষ্যবস্তু করা হয়।

২০১৪ সালে বোকো হারামের সদস্যরা চিবোক শহর থেকে শত শত স্কুলছাত্রীকে অপহরণ করে। ঘটনাটি নাইজেরিয়ার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত অপহরণের অন্যতম হিসেবে পরিচিত। বর্তমানে দেশজুড়েই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অপহরণের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে।

আরও পড়ুন

রাজস্থানে এক্সপ্রেসওয়ের স্লিপার বাসে অগ্নিকাণ্ডে নিহত ৭

গত মে মাসে বন্দুকধারীরা বোরনো রাজ্যের মুসা গ্রাম থেকে ৪০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করে। তাদের এখনও মুক্তি দেওয়া হয়নি। একই মাসে সশস্ত্র ব্যক্তিরা ওয়ো রাজ্যের তিনটি স্কুল থেকে কয়েক ডজন শিক্ষার্থীকে অপহরণ করে। অঞ্চলটি দেশটির অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত হলেও দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় এ ধরনের হামলা বিরল।

নাইজেরিয়া ২০০৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ মোকাবিলা করে আসছে। গত এক দশকে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও গত বছর থেকে হামলার সংখ্যা আবারও বেড়েছে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/সু.পা

নাইজেরিয়ায় স্কুলে হামলা

শেয়ার করুন: