শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মরক্কো থেকে সেউতায় অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৭ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ আগস্ট ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মরক্কো সীমান্ত পেরিয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনের ছিটমহল সিউটায় ঢুকে পড়েছেন হাজার হাজার মানুষ। এসময় সীমান্ত পার হতে গিয়ে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে সিউটা সফরে যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার (৩১ জুলাই)  ৫৭ অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিউটার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস। তবে কীভাবে তারা মারা গেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

হুয়ান জেজুস বলেন, স্থল ও জলপথ ব্যবহার করে মরক্কো থেকে প্রায় ৬০ হাজার মানুষ সিউটায় প্রবেশ করেছেন। অনেকেই সমুদ্রের পানিতে থাকা সীমান্ত বেড়া সাঁতরে পার হয়েছেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার সিউটা সফর করেন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় তার সরকার সব ধরনের প্রস্তুতি ও সক্ষমতা কাজে লাগাচ্ছে। সীমান্ত পার হওয়ার এ ঘটনাকে স্পেনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন সানচেজ।

তিনি বলেন, চলতি সপ্তাহে আসা অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার পর্যন্ত প্রায় ২৫ হাজার মানুষকে সিউটা থেকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে।

সিউটায় সিভিল গার্ড কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতা রশিদ সাবিহি। তিনি এই পরিস্থিতিকে ‘মারাত্মক মানবিক সংকট’ বলে আখ্যা দিয়েছেন। রশিদ বলেন, অভিভাবকহীন শিশুসহ হাজার হাজার অভিবাসী ফুটপাতে ঘুমাচ্ছে। আর অনেকেই উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

একটি বার্তা সংস্থাকে রশিদ বলেন, মারা যাওয়া ব্যক্তিদের অনেকেই পানিতে ডুবে গেছেন। মরক্কো সীমান্তের কাছের একটি শহরতলির সৈকত হলো তারাজাল। এই সৈকতের বাঁধ টপকে পার হওয়ার সময় সীমান্তের তল্লাশিচৌকিতে পদদলিত হয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে।

সিউটায় প্রবেশের ফটকগুলোতে মরক্কোর সরকার জলকামান মোতায়েন করেছিল। তারা মানুষকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এসময় ক্ষুব্ধ লোকজনের সঙ্গে সংঘর্ষের পর সেখানে একটি বাস ও সাতটি গাড়ির পোড়া ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবারের ভিডিও ফুটেজে দেখা যায়, বিপুলসংখ্যক মানুষ সৈকতের সীমান্ত বেড়া পার হয়ে স্থানীয় রাস্তায় হেঁটে আসছেন। তাদের বেশির ভাগই মরক্কোর নাগরিক। তাদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। তবে নারী ও ছোট শিশুদের নিয়ে অনেক পরিবারও ছিল।

আরও পড়ুন

হাসপাতালে অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় বাবার মৃত্যু

উত্তর আফ্রিকায় স্পেনের আরেকটি ছিটমহল হলো মেলিলা। সিউটা ও মেলিলা—এই দুটি শহর মিলে আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসংযোগ তৈরি করেছে। ইউরোপে পাড়ি জমাতে চাওয়া মানুষেরা প্রায়ই এই দুই সীমান্ত দিয়ে দলে দলে ঢোকার চেষ্টা করেন।

সিউটায় পৌঁছাতে অভিবাসীরা অনেক সময় মরক্কোর ফনিদেক শহর থেকে সাঁতার কাটেন। স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছাতে তাঁদের প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আবার অনেকেই কাছের বেলইউনেশ শহর দিয়েও পার হওয়ার চেষ্টা করেন। কারণ, ওই পথে দূরত্ব কিছুটা কম।

ভোরের আকাশ/ইউএম

স্পেনঅভিবাসীমৃত্যু

শেয়ার করুন: