শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে পিকআপ চাপায় ৮ বৌদ্ধ ভিক্ষু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে ১১ বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় অন্তত ৮ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৮ জন। বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে মুকদাহানের না সি নুয়ান গ্রামের হুয়াই সিং এলাকার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র অনুযায়ী, একটি দল সন্ন্যাসী পায়ে হেঁটে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। আহত ১৮ জনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ভারতের প্রথম প্রতিরক্ষা চুক্তি

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার জন্য দায়ী পিকআপ ট্রাকটি ছিল ইসুজু ব্র্যান্ডের। গাড়িটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক কিশোর, যে শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন এবং পরিবারের অজান্তে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিল।

পুলিশ আরও জানায়, কিশোরটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সন্ন্যাসীদের দলের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য মুয়াং জেলা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ৩৪ জন সন্ন্যাসীর একটি দল সকালে নাম খুন জেলা থেকে যাত্রা শুরু করে স্থানীয় একটি মন্দিরে খাবার গ্রহণ করেন। এরপর তারা দন তান জেলার দিকে পায়ে হেঁটে রওনা হন, তখনই এ দুর্ঘটনা ঘটে।

ভোরের আকাশ/সু.পা

বৌদ্ধ ভিক্ষু নিহত

শেয়ার করুন: