শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদিতে আব্বাসীয় যুগের অলঙ্কারের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাসিম অঞ্চলের দারিয়াহ প্রত্নতাত্ত্বিক স্থানে আব্বাসীয় যুগের একটি মূল্যবান স্বর্ণালঙ্কার সংগ্রহ আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির হেরিটেজ কমিশন। বুধবার (২০ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, চতুর্থ দফার খনন ও জরিপকাজ চলাকালে প্রায় ১০০টি স্বর্ণখণ্ডের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলো একটি পূর্ণাঙ্গ অলঙ্কার সেটের অংশ।

বিশেষজ্ঞদের মতে, এসব অলঙ্কারে জ্যামিতিক বিন্যাসে ফুলের নকশা রয়েছে। বহু-পাপড়িযুক্ত ফুলের কেন্দ্রে রঙিন পাথর বসানো হয়েছে, যা স্বর্ণের ফ্রেমে স্থাপন করা। পাশাপাশি সংগ্রহে একটি বড় গোলাকার অলঙ্কার, রঙিন পুঁতি এবং সূক্ষ্মভাবে তৈরি স্বর্ণের অংশও পাওয়া গেছে।

হেরিটেজ কমিশন জানিয়েছে, স্বর্ণপাত হাতুড়ি দিয়ে আকার দেওয়া, নকশা খোদাই এবং পাথর বসানোর মতো উন্নত কারিগরি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এতে আব্বাসীয় যুগে স্বর্ণকার শিল্পের উচ্চমানের প্রমাণ পাওয়া যায়।

একই খননকাজে আরও বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষও উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে পাথরের ভবনের ভিত্তি, কাঁচামাটির দেয়াল, আগুন জ্বালানোর স্থান, প্লাস্টার করা কক্ষ, মাটির পাত্র ও ধাতব সরঞ্জাম।

কমিশনের মতে, এসব নিদর্শন প্রমাণ করে যে হিজরি তৃতীয় শতাব্দীর শেষ দিক থেকেই ওই এলাকায় মানববসতি ছিল। পাশাপাশি ঐতিহাসিক হজ ও বাণিজ্যপথে দারিয়াহর কৌশলগত গুরুত্বও স্পষ্ট হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৌদি ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে দেশজুড়ে প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

সৌদি আরব

শেয়ার করুন: