শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর হামলার জবাবে একটি ‘আমেরিকান বিমানঘাঁটিতে’ পাল্টা আঘাত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে ইরানি এই এলিট ফোর্স এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে—স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে (জিএমটি ০১:২০) তারা এই পাল্টা হামলা চালায়।

আইআরজিসির দাবি, যে বিমানঘাঁটি থেকে বন্দর আব্বাসে মার্কিন "আগ্রাসন" চালানো হয়েছিল, সেটিকেই তারা লক্ষ্যবস্তু করেছে। তবে এই মার্কিন বিমানঘাঁটিটি ঠিক কোথায় অবস্থিত, তা সুনির্দিষ্টভাবে বিবৃতিতে জানানো হয়নি।

আরও পড়ুন

রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

এর আগে মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দর আব্বাস শহরের উপকণ্ঠে একটি এলাকায় আঘাত হানে বলে খবর আসে। সেই ঘটনার পর পরই আইআরজিসির পক্ষ থেকে এই পাল্টা হামলার ঘোষণা দেওয়া হলো।

বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডস স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো ধরনের "আগ্রাসন কখনোই অনুত্তরিত থাকবে না"। সেই সাথে তারা যোগ করেছে যে, পরবর্তীতে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার আরও "চরম ও চূড়ান্ত" জবাব দেওয়া হবে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এসএইচ

মার্কিন বিমানঘাঁটি

শেয়ার করুন: