শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: পাকিস্তানকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২৫, ৮:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: পাকিস্তানকে মোদি
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: পাকিস্তানকে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা শান্তির পথে চলবে, নাকি সন্ত্রাসবাদের পথ থেকে ধ্বংস ডেকে আনবে।

মোদী বলেন, পাকিস্তান যদি শান্তিতে রুটি খেতে চায়, তবে তাদেরকে সন্ত্রাসবাদ পরিত্যাগ করতে হবে, অন্যথায় ভারতের পক্ষ থেকে কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই।

তিনি দাবি করেন, ভারতের প্রতিশোধ এতটাই তীব্র ছিল যে পাকিস্তানের বিমানঘাঁটিগুলো আজ ‘আইসিইউ’তে। মোদী বলেন, ভারতের সেনাবাহিনীর সাহসিকতার কারণে পাকিস্তান সাদা পতাকা তুলতে বাধ্য হয়েছিল। তিনি আরও বলেন, ভারত আগেই সতর্ক করেছিল তাদের লক্ষ্য সন্ত্রাসী অবকাঠামো, কিন্তু পাকিস্তান সেই সতর্কতা উপেক্ষা করেছিলো এবং এখন সেই ভুলের ফল ভোগ করতে হচ্ছে।

এর আগে গুজরাটের দাহোদে এক জনসভায় মোদী 'অপারেশন সিন্দুর' প্রসঙ্গে বলেন, এটি কেবল একটি সামরিক অভিযান ছিল না, বরং ভারতের সাংস্কৃতিক মূল্যবোধ ও আবেগের প্রতিফলন।

মোদি পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু তোমাদের অবস্থা কী? যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে, তারা তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে।’

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া
ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: