হাসিনাকে ফেরতের বিষয়ে নতুন তথ্য দিলেন পশ্চিমবঙ্গের নেতা

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সেলিম বলেন, ‘শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদি সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনো কেন চুপ রয়েছে? আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না, কেননা ওয়াশিংটন বারণ করেছে।
আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে।’
ভোরের আকাশ/মো.আ.