শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাত বাংলাদেশি নিহত

কলকাতার সেই হোটেল মালিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন ভারতীয় ও সাতজন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের পর থেকেই হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। তার মধ্যে—ভবনটিতে নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও ছিল না, পাঁচতলা ভবনে ছিল মাত্র একটি লোহার সিঁড়ি ও একটি লিফট।

তদন্তে জানা গেছে, ভবনটির তিন ও পাঁচতলায় থাকা শিখা ইন হোটেলটি দুই ভাগে ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে লিজ দিয়েছিলেন বীরেশ্বর মিত্র। একটি অংশ আবু জাফরের কাছে এবং অন্য অংশ উমেশ ও জিতেন্দ্র সিংয়ের কাছে লিজ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

এর আগে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। উমেশ ও জিতেন্দ্র সিংকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এবার নতুন করে গ্রেপ্তার হলেন হোটেলটির মালিক বীরেশ্বর মিত্র।

এ ঘটনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনসহ আরো কারো দায় রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ভোরের আকাশ/এম

শিখা ইন হোটেল

শেয়ার করুন: