শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত অন্তত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। পাশাপাশি, আরও বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছে। খবর আল-জাজিরার।

এজেন্সির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলাকে ওই এলাকায় ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বলা হচ্ছে। এ সময় একাধিক বাড়িতে হামলা চালানো হয়।

এনএনএ জানায়, নাবাতিয়ে শহর, কফর জৌজ এবং আশপাশের কফর রেমেন ও জেবদিনসহ বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ হয়। পরে কফর তিবনিত ও রাইহান পাহাড় এলাকায় একাধিক বিমান হামলাও চালানো হয়।

আরও পড়ুন

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের সংশ্লিষ্টতা রয়েছে দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের

এদিকে, হামলায় নাবাতিয়ে ও হারুফ এলাকায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আল-শারকিয়া ও দুইরের মাঝামাঝি একটি বাড়িতে হামলায় আরও ৪ জন নিহত হন। এছাড়া, কফর সির শহরে আরেকটি হামলায় ৩ জন নিহত হয়।

এছাড়া দুইর পৌরসভার ভবনের কাছে একটি মোটরসাইকেলে ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছে বলেও জানায় ন্যাশনাল নিউজ এজেন্সি।

ভোরের আকাশ/ইউএম

লেবান, ইসরায়েল, হামলা

শেয়ার করুন: