শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির পর দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই নতুন করে সামরিক শক্তি পুনর্গঠনে জোর দিয়েছে ইরান। একইসঙ্গে ড্রোন উৎপাদনও আবার শুরু করেছে তেহরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অল্প সময়ের মধ্যেই ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধারে দ্রুত অগ্রগতি দেখিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ছিল, এ ধরনের পুনর্গঠনে আরও দীর্ঘ সময় লাগবে। কিন্তু বাস্তবে অনেক দ্রুত গতিতে কাজ এগিয়েছে তেহরান।

গোয়েন্দা সূত্রগুলোর দাবি, রাশিয়া ও চীনের সহায়তাই এই পুনর্গঠনের গতি বাড়িয়েছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে চীন ইরানকে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করেছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, সিএনএনের প্রতিবেদন বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে তৈরি নয়।

আরও পড়ুন

তাইওয়ানে ট্রাম্পের অস্ত্র বিক্রির পরিকল্পনায় ক্ষুব্ধ চীন

মার্কিন গোয়েন্দা মহলের মতে, ইরান যেভাবে দ্রুত অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে, তাতে স্পষ্ট যে দেশটি এখনও মধ্যপ্রাচ্যে শক্তিশালী সামরিক সক্ষমতা ধরে রেখেছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালালে ইরান অঞ্চলজুড়ে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল 

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: