শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শান্তিচুক্তির ৩০ দিন পর হরমুজ খুলে দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। জাপানের সংবাদপত্র নিক্কেই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণের কাজ শুরু করবে। এই নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর বিশ্বের সব দেশের বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজ অত্যন্ত নিরাপদ ও অবাধে এই আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে চুক্তির শর্তানুযায়ী, ইরান এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর আর কোনো অতিরিক্ত ট্রানজিট ফি আদায় করবে না বলেও জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে।

মার্কিন বাহিনীর দাবি, দক্ষিণ ইরানে অবস্থিত ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে রাখার চেষ্টায় লিপ্ত থাকা ইরানি নৌযানগুলোকে লক্ষ্য করে ‘আত্মরক্ষার্থে’ এই হামলা চালানো হয়েছে।

তাদের ভাষ্যমতে, এই অভিযানের উদ্দেশ্য ছিল ‘ইরানি বাহিনীর হুমকি থেকে ওই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন সেনাদের সুরক্ষা দেওয়া’।

আরও পড়ুন

চুক্তি সইয়ের জন্য ইরানকে টাকা দেওয়ার খবর ভিত্তিহীন: কাতার

একদিকে মার্কিন হামলা এবং অন্যদিকে শান্তি আলোচনা প্রসঙ্গে তেহরানের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈরিতা নিরসনে চলমান আলোচনায় কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও খুব দ্রুত কোনো চুক্তি বা সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই।

ভোরের আকাশ/এসএইচ

হরমুজ

শেয়ার করুন: