শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

নেতানিয়াহুর নতুন সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত ইসরায়েলি নির্বাচনের ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে নতুন সরকার গঠনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ।

গত ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৩টি আসন, বিরোধী ‘চেঞ্জ’ জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে।

১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে কোনো প্রধান জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। যাচাই-বাছাই শেষে আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফল ঘোষণা করে তা প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লাপিদ বলেন, নেতানিয়াহুর জোটের হাতে থাকা ৫৩টি আসনই তার বর্তমান শক্তি। তার দাবি, এই ফলাফলের পর নেতানিয়াহুর পক্ষে সরকার গঠনের কোনো পথ নেই।

বিদায়ী নেসেটে নেতানিয়াহুর জোটের ৬৮টি আসন ছিল উল্লেখ করে লাপিদ এবারের ফলাফলকে তার জন্য বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ বলে জানান তিনি।

তবে বিরোধী জোটের ফলাফলকে সরাসরি ‘নকআউট’ জয় না বলে পয়েন্টের ব্যবধানে জয় হিসেবে উল্লেখ করেছেন লাপিদ। একই সঙ্গে সরকার গঠন নিয়ে বর্তমান অচলাবস্থার কথাও স্বীকার করেছেন তিনি।

লাপিদ বলেন, এখন সবচেয়ে কঠিন কাজ হলো সরকার গঠনের চেষ্টা করা। তার মতে, নির্বাচনী প্রচারণার তুলনায় সরকার গঠনের আলোচনা ভিন্ন এবং তা ধীরে ধীরে পর্দার আড়ালে এগোয়। সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ প্রক্রিয়া কঠিন হবে এবং তিনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

এদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার ধরে রাখার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ারের নেতা ইতামার বেন-গভির নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

অন্যদিকে, ‘চেঞ্জ’ জোট ও আরব দলগুলোর আসন মিলিয়ে মোট ৬৭টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য এটি যথেষ্ট হলেও আরব দলগুলো আনুষ্ঠানিকভাবে চেঞ্জ জোটের অংশ নয়। তাদের সঙ্গে সহযোগিতা করা নিয়ে বিরোধী দলগুলোর মধ্যেও মতপার্থক্য রয়েছে।

আরও পড়ুন

কেসিসিকে ১০% গ্রিন হোল্ডিং ট্যাক্স ছাড়ের দাবি আপস যুব সংগঠনের

‘ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়ে বিরোধী জোটের নেতাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তবে ‘ইসরায়েল বেইতেনু’ দলের নেতা আভিগদোর লিবারম্যান আরব দলগুলোর অংশগ্রহণে সরকার গঠনের বিরোধিতা করছেন। ফলে নেতানিয়াহুকে বাদ দিয়ে বিকল্প সরকার গঠনের সম্ভাবনা থাকলেও জোটগত সমীকরণ ও মতপার্থক্যের কারণে বিষয়টি এখনো অনিশ্চিত।

ভোরের আকাশ/এম

 

শেয়ার করুন: