শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আল-আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের নাচ-গানের অনুমতি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আল-আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের নাচ-গানের অনুমতি দিল ইসরায়েল
আল-আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের নাচ-গানের অনুমতি দিল ইসরায়েল

ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের চত্বরে এবার ইহুদি দর্শনার্থীদের নাচ-গান এবং বাধাহীনভাবে ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। বিষয়টি বৃহস্পতিবার ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়।

ইসরায়েলভিত্তিক চ্যানেল সেভেন জানায়, এই প্রথমবারের মতো আল-আকসা চত্বরে ইহুদিদের গান, নাচ এবং মুক্তভাবে চলাফেরার অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গেভির প্রণীত নতুন নীতির আওতায়।

ডানপন্থি জিউইশ পাওয়ার পার্টির নেতা বেন-গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং বর্তমান যুদ্ধকালীন সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সম্প্রতি কয়েকটি ইহুদি ধর্মীয় সংগঠন তার দপ্তরে গিয়ে আল-আকসায় প্রবেশাধিকার বৃদ্ধির দাবি জানায়। বৈঠকের পরই তিনি এই সিদ্ধান্ত দেন।

বৈঠকে বেন-গেভির বলেন, “আমি চাই, পুরো আল-আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।”
চ্যানেল সেভেন আরও জানায়, পুলিশকে ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে যেন চত্বরে সংগীত, নৃত্য বা দর্শনার্থীদের চলাফেরায় কোনো ধরনের বাধা না দেওয়া হয়।

আল-আকসা চত্বর পরিচালনা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি এবং লিখিত নিয়মকানুন অনুযায়ী— অমুসলিমদের প্রবেশ ও আচরণে সীমাবদ্ধতা রয়েছে। বেন-গেভিরের এই অনুমোদন সেই বিধিনিষেধের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম ও আল-আকসা এলাকা ইসরায়েলের দখলে রয়েছে। যদিও ১৯৮০ সালে ইসরায়েল পুরো পূর্ব জেরুজালেম নিজেদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়, আন্তর্জাতিক সম্প্রদায় এখনও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ সিদ্ধান্তে মুসলিম বিশ্বে গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে এবং পূর্ব জেরুজালেমে নতুন করে উত্তেজনা বাড়তে পারে। বর্তমানে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের পটভূমিতে এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ//হ.র

ইসরায়েলে হামলা

শেয়ার করুন: