শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে মরার পরিকল্পনা, নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক; পালিয়ে গেলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
একসঙ্গে মরার পরিকল্পনা, নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক; পালিয়ে গেলেন প্রেমিকা
একসঙ্গে মরার পরিকল্পনা, নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক; পালিয়ে গেলেন প্রেমিকা

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যায়। একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গেলেও শেষ পর্যন্ত শুধু প্রেমিকই নদীতে ঝাঁপ দেন। তবে প্রেমিকা ঝাঁপ না দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই যুবককে জীবিত উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। সেতুতে কিছুক্ষণ কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে প্রেমিকের সঙ্গে নদীতে ঝাঁপ না দিয়ে তরুণী সেতুতেই দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন। পরে তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

‘আমরা ট্রাম্পকে হত্যা করব’: কফিনে মার্কিন প্রেসিডেন্টের ছবি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, ওই তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে।

ভোরের আকাশ/এনএ

প্রেমিক-প্রেমিকা

শেয়ার করুন: