শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মায়ানমারের জান্তা প্রধান ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন। এর মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে প্রেসিডেন্ট হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

নিম্নকক্ষের স্পিকার খিন ই জানান, নির্বাচিত সংসদ সদস্যরা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

সংবাদ মাধ্যমের সরাসরি সম্প্রচার অনুযায়ী, তিনি ২৬০ ভোটের মধ্যে ২৪৭টি ভোট পেয়েছেন। এই সপ্তাহে মোট তিনজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে। তাদের মধ্য থেকে সংসদে ভোটের মাধ্যমে একজনকে রাষ্ট্রপতি করা হবে।

মিন অং হ্লাইং ২০২১ সাল থেকে মায়ানমার শাসন করছেন। ওই বছর তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। এরপর থেকেই দেশটিতে সংঘাত ও গৃহযুদ্ধ শুরু হয়। পাঁচ বছর কঠোর সামরিক শাসনের পর জানুয়ারির শেষে তিনি একটি অত্যন্ত নিয়ন্ত্রিত নির্বাচন আয়োজন করেন।

গণতন্ত্র পর্যবেক্ষক সংস্থাগুলো অনেক দিন ধরে সতর্ক করে আসছে, নতুন সরকারও মূলত সামরিক বাহিনীর নিয়ন্ত্রণেই থাকবে। কারণ মায়ানমারের স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় দেশটি সামরিক শাসনের অধীনে ছিল।

বিশ্লেষকদের ধারণা, মিন অং হ্লাইং এই সপ্তাহেই রাষ্ট্রপতি হতে পারেন। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পদ থেকে পদত্যাগ করার পর সোমবার নিম্নকক্ষ তাকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত করে।

ভোরের আকাশ/এসএইচ
 

মায়ানমার

শেয়ার করুন: