শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাল্টাপাল্টি হুমকিতে চীন-যুক্তরাষ্ট্রের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।

মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো অন্যায় পদক্ষেপ নিলে তার পরিণাম হবে ভয়াবহ।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন বসে থাকবে না। আমরা অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেব।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, চীন গোপনে ইরানকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। এই দাবিকে ‘পুরোপুরি বানোয়াট’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন জিয়াকুন।

তিনি জানান, চীন আন্তর্জাতিক আইন মেনেই বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং অস্ত্র সরবরাহের এই রটনা দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালী ও ইরান ইস্যু নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে এই বাগযুদ্ধ বিশ্ব বাণিজ্যে অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে। ট্রাম্পের ‘ইকোনমিক ফিউরি’ নীতির জবাবে চীন যদি সত্যিই পাল্টা শুল্ক আরোপ করে, তবে তা দুই দেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধের নতুন অধ্যায় শুরু করবে। সূত্র: গালফ নিউজ

ভোরের আকাশ/এসএইচ

 

যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: