শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় সৌদি যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক দিনের সফরে তিনি দেশটিতে যাচ্ছেন। সফরকালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ানের সফরের বিষয়টি বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে নিশ্চিত করেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সফরের মূল উদ্দেশ্য হলো ‘দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ঘটনাবলি’ নিয়ে আলোচনা করা। তবে সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এরদোয়ানের একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেহবাজ শরিফ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের যোগাযোগ পরিচালক দুরান জানান, সফরকালে এরদোয়ান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আঞ্চলিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তবে এসব বিষয়ে আঙ্কারার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় সৌদি জোটের প্রধান হলেন নৌ কর্মকর্তা

কেন এখন সৌদি সফরে এরদোয়ান?
এর আগে গত ফেব্রুয়ারিতে এরদোয়ানের রিয়াদ সফরের সময় তুরস্ক ও সৌদি আরবের মধ্যে একটি সম্ভাব্য কৌশলগত জোট গঠনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে তখন সেটি আনুষ্ঠানিক রূপ পায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সফরের সময়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ। লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ ঘোষণার এক সপ্তাহ পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্যোগে তুরস্ক ও পাকিস্তানসহ ১৪টি দেশ সমর্থন জানিয়েছে। ফলে এরদোয়ানের সৌদি সফরে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

আঞ্চলিক নিরাপত্তা

শেয়ার করুন: