শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রিন্স হ্যারির যুক্তরাজ্য সফর শুরু, বাকিংহামে থাকা অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিরাপত্তা-সংক্রান্ত বিরোধের মধ্যে পাঁচ দিনের সফরে সোমবার যুক্তরাজ্যে পৌঁছানোর কথা রয়েছে প্রিন্স হ্যারির। তবে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় তার স্ত্রী ও সন্তানরা সফরের বেশিভাগ সময় তার সাথে থাকছেন না বলে জানা গেছে।

যুক্তরাজ্যে হ্যারির এ সফর শুরু হওয়ার আগেই একাধিক জটিলতা দেখা দিয়েছে। পরিবারের সদস্যদের সাথে আনার পরিকল্পনা ভেস্তে গেছে, বাকিংহাম প্রাসাদে তার থাকার ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকার বিরুদ্ধে করা তার সর্বশেষ মামলার রায়ও আসন্ন।

আগামী বছরের ইনভিকটাস গেমস শুরুর এক বছর বাকি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে হ্যারির এ সফর হওয়ার কথা। ২০২২ সালের পর এটিই পরিবারসহ তার প্রথম যুক্তরাজ্য সফর হওয়ার কথা ছিল।

তবে সাসেক্সের ডিউকের ঘনিষ্ঠ একটি সূত্র সপ্তাহান্তে জানায়, পরিবারের জন্য পুলিশি নিরাপত্তা প্রত্যাখ্যান করায় হ্যারির স্ত্রী মেঘান, ছেলে আর্চি এবং মেয়ে লিলিবেট লন্ডন পর্বে তার সাথে থাকবেন না।

সূত্রটি জানায়, সফরের বাকি অংশের পরিকল্পনা এখনো বিবেচনাধীন। ফলে পুরো পরিবার যুক্তরাজ্যে যাবে কি না, কিংবা গেলেও লন্ডনের বাইরে অবস্থান করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। লন্ডনে অবস্থানকালে বাকিংহাম প্রাসাদে থাকার পরিকল্পনা নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করেছে।

সোমবার হ্যারির আগমনের ঠিক আগে বাকিংহাম প্রাসাদ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আবাসনের প্রস্তাব গ্রহণ না করায় তিনি সেখানে থাকছেন না। এতে সাসেক্সের ডিউকের দফতরের আগের বক্তব্যের সাথে অসঙ্গতি তৈরি হয়।

আরও পড়ুন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

হ্যারির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তার বাবা কিং চার্লস তৃতীয়ের আতিথ্য গ্রহণের যে প্রস্তাব ছিল, তা ‘শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে’, যা ‘হতাশাজনক’।

এ সপ্তাহে হ্যারির সাথে তার বাবার সাক্ষাৎ হবে কি না, তা-ও স্পষ্ট নয়। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে ক্যানসারের এক অপ্রকাশিত ধরনের চিকিৎসাধীন রাজা চার্লসের লন্ডনের বাসভবন ক্ল্যারেন্স হাউসে তাদের সাক্ষাৎ হয়েছিল বলে জানা যায়।

ভোরের আকাশ/এম

যুক্তরাজ্য সফর

শেয়ার করুন: