শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নৌ-অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিসহ ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ তুলে নিয়ে আলোচনার টেবিলে ফিরতে ট্রাম্প প্রশাসনকে চাপ দিচ্ছে সৌদি আরব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরুদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছেন, তাতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে ও জাহাজে পণ্য পরিবহনের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করলে তেহরানও পাল্টা জবাব দেয়। এরপর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান।

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেন। গত সোমবার থেকে শুরু হয়েছে ট্রাম্প ঘোষিত অবরোধ। 

আরব কর্মকর্তারা বলেন, সৌদি আরব সতর্ক করে বলেছে, এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

ভোরের আকাশ/এসএইচ

হরমুজ প্রণালি

শেয়ার করুন: