শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলে একদিনে ৬৩টি হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার (২২ মার্চ) ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন হামলার দাবি করেছে। তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে সোমবার (২৩ মার্চ) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার তারা মোট ৬৩টি হামলা সম্পন্ন করেছে।

এসব হামলায় ইসরাইলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এদিন এখন পর্যন্ত নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি।

অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে আসা ক্রমাগত হুমকির কথা উল্লেখ করে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ১,০২৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২,৭৮৬ জন।

সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই পাল্টাপাল্টি হামলা ও বিপুল প্রাণহানি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। সূত্র: আলজাজিরা।

ভোরের আকাশ/এসএইচ 

হিজবুল্লাহ

শেয়ার করুন: