শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর
জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর

জাপানে অপরিশোধিত তেল মজুদের সক্ষমতা তিন গুণ বাড়িয়ে ২ কোটি ৪০ লাখ ব্যারেলে উন্নীত করতে জাপানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। গত ৯ নভেম্বর সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়ার মধ্যকার ভার্চুয়াল বৈঠকের ধারাবাহিকতায় ২০ নভেম্বর এ চুক্তি চূড়ান্ত হয়।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শুরুতেই আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। যুদ্ধের আগ পর্যন্ত ১৬৭ কিলোমিটার এই প্রণালি দিয়ে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ তেল ও জ্বালানিপণ্য পরিবহন করা হতো। জাপান অপরিশোধিত তেল আমদানির জন্য অনেকাংশেই এই প্রণালীর ওপর নির্ভরশীল।

হরমুজ অবরুদ্ধ থাকা এবং তার ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে নজিরবিহীন বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে গত মে মাস থেকে জাপানের সঙ্গে জ্বালানি মজুত সংক্রান্ত একটি চুক্তির ব্যাপরে আলোচনা করে আসছিল সৌদি আরব। সেই আলোচনার ফসল সাম্প্রতিক এ চুক্তি।

সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতও জাপানের পর্যাপ্ত পরিমাণে তেল রপ্তানি করে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন যৌথ মজুতকরণ ব্যবস্থার অধীনে সৌদি আরবের মতো এ দু’টি দেশও জাপানে তেল মজুত করতে পারবে।

বর্তমানেও সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের কোম্পানিগুলো জাপানে তাদের তেল রাখার জন্য স্টোরেজ ট্যাংক ভাড়া নেয় এবং ট্যাংকগুলোকে এশিয়ার জন্য বাণিজ্যিক সরবরাহ ও মজুদ কেন্দ্র হিসেবে ব্যবহার করে।

তবে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যৌথ মজুত চুক্তি স্বাক্ষরিত হলে জরুরি পরিস্থিতিতে এই মজুদ করা অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: