শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০০টির বেশি শত্রু বিমান ভূপাতিত: দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০০টির বেশি 'শত্রু বিমান' ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৭ আগস্ট) আল জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে জানানো হয়, আইআরজিসির উপপ্রধান মোস্তফা ইজাদি বলেন যে ইরানের সামরিক ও অন্যান্য কৌশলী পদক্ষেপের ফলে শত্রুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি বলেন, ইরানের জনগণের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সফট ও জ্ঞানভিত্তিক ক্ষেত্রে নেওয়া একক প্রচেষ্টার ফলে ভূপাতিত হওয়া শত্রু বিমানের সংখ্যা ২০০টি পার হয়ে গেছে।

মূলত সাইবার আক্রমণ, রাডার জ্যামিং ও মনস্তাত্ত্বিক কৌশলের মাধ্যমে এসব বিমান অকার্যকর ও ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই পদক্ষেপের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গভীর প্রভাব পড়েছে। চলমান এই সংঘাতকে একটি 'সংকর যুদ্ধ' বা হাইব্রিড ওয়ার হিসেবে অভিহিত করে ইজাদি জানান, প্রতিপক্ষ সামরিক অভিযানের পাশাপাশি অভ্যন্তরীণভাবেও ইরানকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার ফোকাস অন এবিলিটি ২০২৬-এ বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টু-লেট

তবে এই যুদ্ধ বা সংঘাতের কারণে ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল কিংবা দেশটি খণ্ডিত হয়ে পড়েছে—এমন ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন মোস্তফা ইজাদি। 

তিনি জোর দিয়ে বলেন, ইসলামি ইরান খণ্ডিত হওয়া কিংবা এর রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হওয়া তো দূরের কথা, এই পরিস্থিতির মধ্য দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের শক্তির জানান দিয়েছে এবং আগের চেয়ে আরো বেশি শক্তিশালী ও সুদৃঢ়ভাবে আত্মপ্রকাশ করেছে।

ভোরের আকাশ/এম

ইরান

শেয়ার করুন: