শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ল্যান্ডিংয়ের সময় ট্রাকের সঙ্গে ধাক্কা খেল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিচু দিয়ে উড়তে থাকা একটি বোয়িং ৭৬৭ বিমান একটি বেকারি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ালেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিমানের যাত্রীরা। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটি নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিচু দিয়ে নামছিল। ঠিক সেই সময় রানওয়ের কাছে থাকা একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ ঘটে।

ধাক্কার ফলে বিমানের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা ট্রাকের জানালা ও উইন্ডশিল্ড ভেদ করে ভেতরে ঢুকে যায়। এতে কেবিনে কাচ ছিটকে পড়ে এবং ট্রাকচালক বোর্ডলি জুনিয়র আহত হন। তার হাত ও বাহুতে আঘাত লাগে। গুরুতর পরিস্থিতির মধ্যেও তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনার পর চালক তার বাবাকে ফোন করেন। তার বাবা ওয়ারেন বোর্ডলি সিনিয়র, যিনি বাল্টিমোরের বক্সিং অঙ্গনের পরিচিত মুখ ও বক্সিং হল অব ফেমের সদস্য, জানান যে তার ছেলে ভয়াবহ আতঙ্কে ছিলেন। তিনি বলেন, এমন ঘটনা কেউ কল্পনাও করতে পারে না।

তিনি আরও জানান, তার ছেলে শারীরিকভাবে ব্যথা পেলেও বড় ধরনের অভ্যন্তরীণ আঘাতের শঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বড় স্বস্তি হলো তিনি বেঁচে আছেন।

ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে এবং এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটির তদন্ত শুরু করেছে। তদন্তে ফ্লাইট অপারেশন, আবহাওয়া পরিস্থিতি, মানবিক ভুল এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

ইউনাইটেড এয়ারলাইন্স

শেয়ার করুন: