শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা কখনোই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। একই সঙ্গে তিনি প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে তার এই বক্তব্য প্রচার করা হয়।

সাম্প্রতিক বক্তব্যে নাঈম কাসেম বলেন, সম্ভাব্য একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তবে তা সত্ত্বেও হিজবুল্লাহ তাদের অস্ত্র ত্যাগ করবে না। তার ভাষায়, “আমরা আমাদের অস্ত্র ছাড়ব না। প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে আমাদের প্রস্তুতি প্রমাণিত হয়েছে।”

হিজবুল্লাহ প্রধান আরও দাবি করেন, ইসরায়েল তাদের যোদ্ধাদের অটল অবস্থান দেখে বিস্মিত হয়েছে এবং এই লড়াইয়ে তাদের পরাজিত করা সম্ভব নয়।

তিনি লেবানন সরকারের সমালোচনা করে বলেন, কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ছাড় দিয়েছে। একই সঙ্গে তিনি সরাসরি আলোচনার পথ থেকে সরে এসে পরোক্ষ আলোচনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ভোরের আকাশ/সু.পা

লেবানন-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: