শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছল ইরানি সুপারট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ উপেক্ষা করে ওমান উপসাগর দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের তেলবাহী জাহাজ। প্রায় ২২০ মিলিয়ন (২২ কোটি) ডলার মূল্যের অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি সমুদ্র পাড়ি দিয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স ডটকম রোববার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ট্যাংকার ট্র্যাকার্স ডটকম জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (বিশাল জাহাজ) সফলভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। এটি প্রায় ২২০ মিলিয়ন ডলার মূল্যের ১৯ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানটি জাহাজটিকে ‘হিউজ’ তথা প্রচুর পরিমাণে তেল বহনকারী হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে জাহাজটি সর্বশেষ শ্রীলংকার উপকূলে দেখা গিয়েছিল। বর্তমানে ট্যাংকারটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

ট্যাংকার ট্র্যাকার্স জানিয়েছে, গত ১৩ এপ্রিলে যখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণা করে, তখন জাহাজটি ইরানি জলসীমায় ছিল। প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ২০ মার্চ মালাক্কা প্রণালি থেকে ইরানের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) চালু করেনি।

আরও পড়ুন

জার্মান থেকে ৫০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাখ্যা চাইবে ন্যাটো

সংবাদমাধ্যম আল জাজিরার ইরানের গণমাধ্যমের বরাতে জানিয়েছে, ২৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৫২টি ইরানি জাহাজ যুক্তেরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন করেছে। এর পরপরই এই প্রতিবেদনটি সামনে এল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানসংশ্লিষ্ট প্রায় ৪১টি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

ওয়াশিংটনের কর্মকর্তাদের দাবি, এই অবরোধ কার্যকরভাবে কাজ করছে। ইরানের কোটি কোটি ডলার রাজস্ব ক্ষতি হয়েছে এই অবরোধের ফলে। যুক্তরাষ্ট্র বলছে, ইরান তেল রপ্তানি করতে পারছে না এবং তাদের সক্ষমতা শেষ না হওয়া ও উৎপাদন বন্ধ না হওয়া পর্যন্ত তেল মজুত করে রাখতে বাধ্য হবে।

ভোরের আকাশ/আ.র

মার্কিন অবরোধ ভেঙে

শেয়ার করুন: