শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছেলের বিয়েতে যোগ দেওয়া এখনও নিশ্চিত নয় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার কারণে তিনি হয়তো তার বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। এই পরিস্থিতিকে ‘তিনি ‘ভালো সময় নয়’ বলে উল্লেখ করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করবেন, তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

একটি ভিডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চায় আমি বিয়েতে উপস্থিত থাকি। এটি একদম ঘরোয়া ও ব্যক্তিগত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি যাওয়ার চেষ্টা করব।” তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ওকে বলেছি- এই সময়টা আমার জন্য মোটেও ভালো নয়। আমার সামনে ‘ইরান’ নামের একটি বড় সংকট এবং অন্যান্য আরো কিছু জরুরি বিষয় রয়েছে।”

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (৪৮) এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে। এটি তার দ্বিতীয় বিয়ে।

সংকটকালীন সময়ে এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিলে জনমনে কেমন প্রতিক্রিয়া হতে পারে- তা নিয়েও নিজের উদ্বেগের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

গণমাধ্যমের সমালোচনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই পরিস্থিতিতে আমার জেতার কোনো উপায় নেই। আমি যদি বিয়েতে যোগ দিই, তাহলেও সংবাদমাধ্যম আমার সমালোচনা করবে। আর যদি যোগ না দিই, তাহলেও ওই ‘ফেইক নিউজ’ আমাকে ছাড়বে না।”

আরও পড়ুন

প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন শনিবার

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র সংঘাত চলছে এবং ট্রাম্প প্রশাসন একটি সম্ভাব্য যুদ্ধবিরতি বা চুক্তির লক্ষ্যে কাজ করছে। সামনেই দেশটির মধ্যবর্তী নির্বাচন থাকায় এই সংঘাত ও ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ দেশীয় রাজনীতিতে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

তবে সব অনিশ্চয়তার মধ্যেও ছেলের নতুন জীবনের প্রতি শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, “আশা করি তাদের দাম্পত্য জীবন খুব চমৎকার হবে।”


ভোরের আকাশ/ইউএম

ট্রাম্প জুনিয়রের বিয়ে

শেয়ার করুন: