শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি ড্রোন ইস্যুতে আজারবাইজানের কাছে জবাব চাইল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি ড্রোন ইস্যুতে আজারবাইজানের কাছে জবাব চাইল ইরান
ইসরায়েলি ড্রোন ইস্যুতে আজারবাইজানের কাছে জবাব চাইল ইরান

গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও আজারবাইজানের মধ্যে। সম্প্রতি ইরানি গোয়েন্দারা দাবি করেছেন, যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের কিছু ড্রোন আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে ইরানে প্রবেশ করেছে। এই তথ্য জানার পর আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

টেলিফোনে আলাপকালে ইরানি প্রেসিডেন্ট বিষয়টি গুরুতরভাবে তদন্ত করার আহ্বান জানান। তিনি বলেন, “আজারবাইজান থেকে সত্যিই ইসরায়েলি ড্রোন ইরানে প্রবেশ করেছে কি না, সেটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার।”

আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহদি সোবহানি জানান, “আমরা তথ্য পেয়েছি—সংখ্যায় কম হলেও কিছু ড্রোন আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা থেকে ইরানে ঢুকেছে। এ বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজারি প্রেসিডেন্টকে সতর্ক করেছেন এবং বিস্তারিত তদন্তের অনুরোধ জানিয়েছেন।”

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা নিউজ জানিয়েছে, ইরানি গোয়েন্দারা বিশ্বাস করেন, গাজা যুদ্ধের সময় দখলদার ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে। যদিও এখন পর্যন্ত আজারবাইজানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের জবাব আসেনি।

এই ঘটনা ইরান-আজারবাইজান সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের আশঙ্কা, তার প্রতিবেশী দেশগুলো হয়তো ইসরায়েলকে সরাসরি সহায়তা করছে বা অবহিত না থেকেও এমন কাজে ব্যবহৃত হচ্ছে।

সূত্র: আলজাজিরা, ইসনা নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: