শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউরেনিয়াম স্থানান্তর প্রশ্নে কঠোর অবস্থানে ইরান : ইসমাইল বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরেনিয়াম স্থানান্তর নিয়ে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না এবং এটি সম্পূর্ণভাবে আপসযোগ্য নয়। সোমবার (২০ এপ্রিল) তাসনিম নিউজে এ তথ্য প্রকাশিত হয়।

মুখপাত্র জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কখনোই আলোচনার অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তিনি পারমাণবিক কর্মসূচিকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের সার্বভৌম অধিকার ও বৈজ্ঞানিক অগ্রগতির ফল।

তার ভাষায়, ইরানের জনগণের পরিশ্রম, ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সব সম্পদই অত্যন্ত মূল্যবান এবং পবিত্র। তিনি বলেন, “ইরানের মাটি যেমন পবিত্র, তেমনি সমৃদ্ধ ইউরেনিয়ামও পবিত্র হিসেবে বিবেচিত।”

বাকেই আরও বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা দেশটির দৃঢ়তা ও বৈজ্ঞানিক উৎকর্ষের প্রতীক। যদি এটি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে বিদেশি শক্তিগুলো ইরানের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিত না।

তিনি স্পষ্টভাবে জানান, ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের বিষয়টি কখনোই আলোচনার বিকল্প হিসেবে বিবেচিত হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী বক্তব্য আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। এ পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে ইরান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে ইরান আগেই জানিয়েছে, অবরোধ প্রত্যাহার না হলে তারা আলোচনায় অংশ নেবে না।

ভোরের আকাশ/সু.পা

ইউরেনিয়াম স্থানান্তরে কঠোর

শেয়ার করুন: