শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় লাগামহীন ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজায় লাগামহীন ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার
গাজায় লাগামহীন ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৩ হাজার

গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় মৃতের সংখ্যা ৫৩ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত এই প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা থেকে ৮৭টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২৯০ জন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৮৮ জনে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপ বা সড়কের পাশে পড়ে রয়েছে। টানা বোমা হামলা ও সড়কপথে বিধিনিষেধ থাকায় উদ্ধারকারী দলগুলোর পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

গেল ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে গাজায়। এরপর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন এবং আহত হয়েছেন আরও ৯ হাজার ৬৪৭ জন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে গাজায় একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তখন বন্দি বিনিময়েরও ব্যবস্থা করা হয়। তবে সেই সমঝোতা বেশিদিন স্থায়ী হয়নি।

এদিকে গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-তে একটি মামলা এখনো চলমান রয়েছে, যার মূল আবেদনকারী দেশ দক্ষিণ আফ্রিকা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: