শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, চা-শ্রমিকদের হাতে তুলে দেবেন জমির পাট্টা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, চা-শ্রমিকদের হাতে তুলে দেবেন জমির পাট্টা
উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, চা-শ্রমিকদের হাতে তুলে দেবেন জমির পাট্টা

দুর্গাপূজার আগে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বুধবার ডুয়ার্সে প্রশাসনিক সভার সময় চা-শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার কথা রয়েছে।

জমির পাট্টা হলো সরকারি দলিল, যা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট শর্তে জমি চাষ বা ব্যবহারের অধিকার দেয়। এটি জমির মালিকানা বা স্বত্বের প্রমাণ হিসেবে কাজ করে। মাটিয়ালি ব্লকের আটজন শ্রমিককে সরাসরি মঞ্চে পাট্টা দেওয়া হবে, বাকি শ্রমিকরাও ওই দিনই তাদের কাগজপত্র পাবেন।

মাটিয়ালি ব্লকের তৃণমূল সভানেত্রী স্নোমিতা কালান্দি বলেন, “শ্রমিকদের জমির অধিকার নিশ্চিত করা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।” স্থানীয় শ্রমিকদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। লক্ষ্মী মুন্ডা বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর হাত থেকে পাট্টা পেলে আমরা আর ভাসমান থাকব না।”

তবে বিরোধীরা এই পদক্ষেপকে রাজনৈতিক স্টান্ট হিসেবে আখ্যা দিচ্ছে। বিজেপি ও কংগ্রেসের দাবি, মমতা প্রতি নির্বাচনের আগে শ্রমিকদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন, যা সব সময় পূরণ হয় না।

বিশ্লেষকদের মতে, জমির পাট্টা শ্রমিকদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। তবে রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। উত্তরবঙ্গের শ্রমিক সমাজ সংখ্যায় অনেক বেশি, তাই এই অঞ্চলে ভোট আস্থা অর্জনে পদক্ষেপটির গুরুত্ব কম নয়।

ভোরের আকাশ//হ.র

উত্তরবঙ্গমমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন: