শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেসিডেন্টের বক্তব্যের মাঝেই মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নতুন বছরের প্রথম সংবাদ সম্মেলন (প্রেস ব্রিফিং) চলাকালীন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো।

শুক্রবার (২ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় হঠাৎ ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে এবং রাজধানী মেক্সিকো সিটিসহ দক্ষিণ ও মধ্যাঞ্চল তীব্রভাবে দুলতে থাকে। এতে মুহূর্তের মধ্যে থমকে যায় প্রেসিডেন্টের ব্রিফিং।

মেক্সিকোর জাতীয় ভূকম্পন সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের কাছে, যা জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর খুব কাছে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছে।

ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকেরা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বড় ধরনের কোনো ভবন ধসের আশঙ্কায় মানুষ দীর্ঘক্ষণ খোলা জায়গায় অবস্থান নেন।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর প্রেসিডেন্ট শেইনবাউম পুনরায় ব্রিফিং শুরু করেন। তিনি জানান, গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে তাঁর জরুরি আলাপ হয়েছে। প্রেসিডেন্টের তথ্যমতে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে জরুরি বিভাগগুলো সতর্ক অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভোরের আকাশ/মো.আ.

 

 

শক্তিশালী ভূমিকম্পমেক্সিকো

শেয়ার করুন: