শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে হুমকি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে হুমকি দিল ইরান
জাতিসংঘে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে হুমকি দিল ইরান


ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার চেষ্টা করে, তবে ইরান কঠোর জবাব দেবে—এমন হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি পাঠিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (২২ মে) চিঠিটি পাঠান ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাগচি। এতে তিনি ইসরায়েলের সম্ভাব্য হামলাকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

আরাগচি লিখেছেন, “ইসরায়েলের যেকোনো দুঃসাহসিক তৎপরতার বিরুদ্ধে ইরান জোরালো প্রতিক্রিয়া জানাবে। আমাদের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্প্রতি সিএনএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েল গোপনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করল তেহরান।

চিঠিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ‘হুমকিমূলক ও উসকানিমূলক অবস্থান’ রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

তেহরান বলছে, পারমাণবিক কর্মসূচি তাদের শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং এ বিষয়ে ‘অবৈধ রাষ্ট্র’ ইসরায়েলের হুমকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয় হওয়া উচিত।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: