শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া চালাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের পূর্ব উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরী বহরের সামরিক মহড়া পরিচালনার তথ্য জানিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ২৬ থেকে ২৮ মে পর্যন্ত ফিলিপাইনের লুজন দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় অবস্থান করে।

জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স জানায়, ওই সময়ে রণতরীভিত্তিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রায় ১৭০ বার উড্ডয়ন ও অবতরণ মহড়া পরিচালনা করে। চীনা নৌবহর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহল দেওয়ার সময় জাপানের মিয়াকোজিমা দ্বীপের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৯০ কিলোমিটার পর্যন্ত এগিয়ে আসে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবার লিয়াওনিং রণতরীটি ফিলিপাইনের উপকূল বরাবর দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। তবে এরপর এর গতিবিধি সম্পর্কে নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সব ধরনের পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত

এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও লিয়াওনিংয়ের গতিবিধি পর্যবেক্ষণ করছে। তাইওয়ানের দাবি, গত এপ্রিলে রণতরীটি তাইওয়ান প্রণালি অতিক্রম করে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান ও ফিলিপাইনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামুদ্রিক তৎপরতা বাড়িয়েছে চীন। এর অংশ হিসেবেই সাম্প্রতিক এই মহড়া পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/এম

প্রশান্ত মহাসাগর

শেয়ার করুন: