শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে একটি ট্যাংকারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। শনিবার প্রণালিটি অতিক্রমের চেষ্টা করার সময় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (ইউকেএমটিও)

সংস্থাটির তথ্য অনুযায়ী, ওমান থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে থাকা অবস্থায় ট্যাংকারটির দিকে এগিয়ে আসে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুটি গানবোট। কোনো ধরনের রেডিও সতর্কতা ছাড়াই সেখান থেকে ট্যাংকারটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি করা হয়েছে।

ট্যাংকারটির ক্যাপ্টেনের বরাতে বলা হয়, ঘটনার সময় গানবোট দুটি দ্রুত কাছাকাছি চলে আসে এবং এরপরই গুলির ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে ট্যাংকার ও এর সব ক্রু নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করা হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এদিকে, একই সময়ে ইরানের সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং পুরো প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতেই থাকবে।

এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির পর বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল ইরান। সে সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করতে হবে।

তবে নতুন করে গুলির ঘটনার পর আবারও প্রণালিটিতে উত্তেজনা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

ট্যাংকারে গানবোটের গুলি

শেয়ার করুন: