শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্প দিলেন জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

৪৩০ ফুট উঁচু বা ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়া সফরের সময় বালির সৈকতে এই বাঞ্জি জাম্প করেন তিনি।

এই জাম্পের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তার অনুসারীদের কার্যত চমকে দিয়েছেন। এছাড়া জাকির নায়েকের বাঞ্জি জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, ৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কের জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বালির এক সৈকতে একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা হয়।

এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন এবং এসব শারীরিকভাবে চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করছেন বলেও দেখা গেছে। এছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেন।

পাকিস্তানি এই সংবাদমাধ্যমটি বলছে, গত বছর ড. জাকির নায়েক পাকিস্তান সফর করেন এবং দেশটিতে তাকে উচ্চ পর্যায়ের প্রটোকল ও নিরাপত্তার মধ্যে স্বাগত জানানো হয়।

সফরের সময় করাচি বিশ্ববিদ্যালয় তাকে ইসলামি স্টাডিজে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। সিন্ধু প্রদেশের গভর্নর ও করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কামরান টেসোরি করাচিতে গভর্নর হাউসে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করেন।

ভোরের আকাশ/তাকা

জাকির নায়েকবাঞ্জি জাম্প

শেয়ার করুন: