শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক চাপ কমাতে বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতির চাকা সচল ও মজবুত রাখতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লক্ষ্যে তিনি ভারতীয়দের অন্তত এক বছর বিয়ের জন্য স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন।

রোববার (১০ মে) এক বক্তব্যে মোদি বলেন, করোনাভাইরাস মহামারির সময় যেভাবে মানুষ ‘ওয়ার্ক ফ্রম হোম’, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের মতো ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিল, এখন আবার সেই চর্চায় ফিরে যাওয়া প্রয়োজন।

তিনি বলেন, “আমরা এসব ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন জাতীয় স্বার্থে আবার এগুলোকে অগ্রাধিকার দিতে হবে।”

মোদি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। ফলে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার অপচয় কমানো এখন সবার দায়িত্ব। অতিরিক্ত ব্যয় কমানোর অংশ হিসেবে তিনি জনগণকে এক বছরের জন্য বিয়েতে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

ইরানের তেল বিক্রি ও পণ্য ক্রয়ে চীনের ওপর চাপ বাড়াতে চান ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী বলেন, “বিয়ের জন্য অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে দেশের অর্থনীতির ওপর চাপ হ্রাস করা সম্ভব।” এছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং আমদানিনির্ভর রাসায়নিক সারের ওপর নির্ভরতা হ্রাসের আহ্বানও জানান মোদি।  তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

তিনি বলেন, “রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক কৃষির দিকে এগোতে হবে। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি কৃষিজমি ও পরিবেশও সুরক্ষিত থাকবে।”

ভোরের আকাশ/সু.পা

জ্বালানি অস্থিরতা

শেয়ার করুন: