শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে ৩ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের একটি রেল স্টেশনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ বছর বয়সী এক সুইজারল্যান্ডের নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, সুইজারল্যান্ডের ভিন্টারটুর রেল স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা সবাই সুইজারল্যান্ডের নাগরিক, যাদের বয়স যথাক্রমে ২৮, ৪৩ এবং ৫২ বছর। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী একটি ধারালো অস্ত্র ব্যবহার করেছে। তবে হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এদিকে, ঘটনাস্থলের কাছাকাছি একটি অফিসে কর্মরত এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদপত্রকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি এক ব্যক্তিকে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে শোনেন। এর পরপরই ওই ব্যক্তি ছুরি নিয়ে মানুষের ওপর চড়াও হয়।

জুরিখ-ভিত্তিক দৈনিক পত্রিকা নয়ি সুরখার সাইতুং-কে দেওয়া সাক্ষাৎকারে এক ট্যাক্সি চালক জানান, হামলাকারী ব্যক্তিটি স্টেশনের আন্ডারপাসের চারপাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালাচ্ছিল।

আরও পড়ুন

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বেরিয়েছেন প্রধানমন্ত্রী

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় একদল স্কুলশিক্ষার্থী ওই এলাকা পার হচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষার্থীদের রক্ষা করতে তাদের এক শিক্ষক সাহসিকতার সাথে সামনে এসে দাঁড়ান এবং ঢাল হিসেবে কাজ করেন।

সুইস সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘটনার পর পুলিশ ভিন্টারটুর রেল স্টেশনের চারপাশের বেশ কয়েকটি এলাকা কর্ডন (ঘেরাও) করে রেখেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভোরের আকাশ/এম

সুইজারল্যান্ড

শেয়ার করুন: