শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তেহরানে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তেহরানে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
তেহরানে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের রাজধানী তেহরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে তেহরানের উত্তর–পূর্বাঞ্চলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা নূর নিউজ। খবরটি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাও নিশ্চিত করেছে।

আল জাজিরার খবরে বলা হয়, হামলার সময় তেহরানের উত্তর–পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পর সম্প্রচারিত এক পুরনো ভিডিওবার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “ইরানের পারমাণবিক অবকাঠামো ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।” তিনি আরও জানান, “আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক হুমকি প্রতিহত করতে যতক্ষণ প্রয়োজন, এই অভিযান ততক্ষণ চলবে।”

রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন, “ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির উপযোগী উপকরণ মজুত রয়েছে, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। সেই কারণেই এই হামলা চালানো হয়েছে।”

ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ভোরের আকাশ।। হ, র 

শেয়ার করুন: