শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানি ড্রোন হামলায় কুয়েতের পানি ও বিদ্যুৎকেন্দ্রে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের নিক্ষেপ করা ড্রোন হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি পানি বিশুদ্ধকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতে চালানো এ হামলার পর বিদ্যুৎ ও পানি শোধনাগার কেন্দ্রে আগুন ধরে যায় বলে জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের বেসামরিক স্থাপনায় এটি টানা তৃতীয় রাতের হামলা। এর আগে শনিবার দেশটির একটি তেল ডিপোতে ড্রোন হামলা চালানো হয়। তার আগের দিন শুক্রবারও কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন হামলায় একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি জেনারেটর ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত তিন দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ স্থাপনা হামলার শিকার হলো।

আরও পড়ুন

মার্কিন সি-১৭ ও পি-৮ বিমানে ইরানের হামলা

এদিকে একই দিনে বাহরাইনের রাজধানী মানামার আশপাশের এলাকাগুলো লক্ষ্য করেও ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর অবস্থিত। দেশটির কর্তৃপক্ষের দাবি, ইরান তাদের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সোমবার সকালে এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবে রোববার কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সূত্র : এএফপি, জিও নিউজ

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: