শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের চার দিন পর জামিন পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার (২৬ আগস্ট) কলম্বোর একটি আদালত তাকে জামিন দেন।

এর আগে গত শুক্রবার কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করে। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে ব্যক্তিগত সফরের সময় সরকারি তহবিল থেকে প্রায় ৫৫ হাজার ডলার ব্যয় করেছিলেন বিক্রমাসিংহে। তিনি কিউবার হাভানায় জি-৭৭ সম্মেলন ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পর ফেরার পথে লন্ডনে ওই সফর করেন।

দীর্ঘ শুনানি শেষে কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট নিলুপুলি লঙ্কাপুরা বিক্রমাসিংহের জামিন মঞ্জুর করেন। শর্ত অনুযায়ী, তাকে ৫০ লাখ রুপি (১৬ হাজার ৬০০ মার্কিন ডলার) বন্ডে জামিন দেওয়া হয়। শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং বিশেষ বাহিনী মোতায়েন করা হয়।

মামলার শুনানি ঘিরে সকালে আদালতের বাইরে কয়েক শ’ সমর্থক বিক্রমাসিংহের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

গ্রেপ্তারের পর বিক্রমাসিংহে গুরুতর পানিশূন্যতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন। চিকিৎসকের পরামর্শে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিনি কলম্বো ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন এবং ভিডিও লিঙ্কের মাধ্যমে জামিন শুনানিতে অংশ নেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

২০২৩ সালের জাতীয় নির্বাচনে বামপন্থি রাজনীতিক অনুরা কুমারা দিসানায়েকের কাছে পরাজিত হন বিক্রমাসিংহে। নির্বাচিত কোনো পদে না থাকলেও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ক্ষমতায় আসার পর দিসানায়েক দুর্নীতি দমন অভিযানে গতি আনেন, যার অংশ হিসেবে সাবেক মন্ত্রী ও রাজনীতিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার শ্রীলঙ্কার সাবেক তিন প্রেসিডেন্ট বিক্রমাসিংহের গ্রেপ্তারকে ‘‘গণতন্ত্রের ওপর পরিকল্পিত আঘাত’’ বলে নিন্দা জানান। বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) দাবি করেছে, তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে। তবে বিক্রমাসিংহে সবসময়ই অভিযোগ অস্বীকার করে বলেছেন, যুক্তরাজ্যে সফরের ব্যয় তিনি নিজেই বহন করেছিলেন।

উল্লেখ্য, ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করলে বিক্রমাসিংহে দায়িত্ব নেন। তার নেতৃত্বে সরকার আইএমএফ থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণ নিশ্চিত করে এবং কর বৃদ্ধি ও জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা করে।

সূত্র: এএফপি

ভোরের আকাশ//হ.র

শ্রীলঙ্কা

শেয়ার করুন: