শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের ইউরেনিয়াম ‘শান্তিপূর্ণ উপায়ে’ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি আশা করেন, ইরান এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ফনিক্স শহরে শুক্রবার (১৭ এপ্রিল) রিপাবলিকান পার্টির ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।

সেখানে ইরানের ইউরেনিয়ামের প্রসঙ্গে তিনি বলেন, কারো কারো প্রশ্ন আছে যে কী করে আমরা ইরানের নিউক্লিয়ার ডাস্ট (ইউরেনিয়াম) পাবো।

আমার উত্তর হলো, আমরা পর্যাপ্ত সংখ্যক এক্সকেভেটর নিয়ে সেখানে যাব এবং ইরানের সঙ্গে মিলে সেটি সংগ্রহ করব।

এজন্য আমাদের অনেক শক্তিশালী ও বড় এক্সকেভেটর প্রয়োজন। এত বড় যে আপনারা কল্পনাও করতে পারবেন না।

কিন্তু আমরা এক্ষেত্রে ইরানের সঙ্গেই যাব এবং তা (ইউরেনিয়াম) সংগ্রহ করব। খুবই শিগগিরই আমরা এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনব।

ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে, জাতিসংঘের তথ্য অনুযায়ী এই ইউরেনিয়াম ৬০ শতাংশ পরিশুদ্ধ।

ইরান যদি পরমাণু বোমা বানাতে চায়, সেক্ষেত্রে পরিশুদ্ধতার মান কমপক্ষে ৯০ শতাংশে উন্নীত করতে হবে।

গত ১৬ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান তার ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে, তবে তারপরই ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে তেহরানের পক্ষ থেকে বলা হয়, ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না।

শুক্রবার ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘোষণার মাধ্যমে এ ইস্যুতে নিজের পূর্বের অবস্থানই ফের ব্যক্ত করলেন ট্রাম্প।

ভোরের আকাশ/আ.র

যুদ্ধবিরতি চুক্তি

শেয়ার করুন: