শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরো জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর ওপর হামলা আরো জোরদারে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ ঘোষণার পরই লেবাননজুড়ে ধারাবাহিক হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

মঙ্গলবার (২৬ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল তাদের সেনাবাহিনীকে হিজবুল্লাহর ওপর মারাত্মক আঘাত হানার নির্দেশ দিয়েছে।

নেতানিয়াহু আরো বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে ৬০০ জনেরও বেশি ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের আক্রমণের সংখ্যা বাড়াতে হবে, তীব্রতা বাড়াতে হবে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননের পূর্বে বেকা উপত্যকা এবং দেশের অন্যান্য অংশে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে।

অপরদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ২২টি ড্রোন ও রকেট হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে। আর তাদের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সৈন্য, ট্যাংক, ব্যারাক ও ভবন।

আরও পড়ুন

মিনায় লাখো হাজির সমাগম, আজ পবিত্র হজ

যদিও চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, তবে এর মাঝেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন।

ভোরের আকাশ/এসএইচ

হিজবুল্লাহ

শেয়ার করুন: