কাতারের সঙ্গে রাশিয়ার সংহতি প্রকাশ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
আমিরের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পুতিন কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং রাশিয়া যেকোনো সমর্থন বা সাহায্য প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন। এ জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন শেখ তামিম।
সোমবার (২ মার্চ) আমিরের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোনে পুতিন কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং রাশিয়া যেকোনো সমর্থন বা সাহায্য প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন। এ জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন শেখ তামিম।
টেলিফোনে ওই দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং উত্তেজনা প্রশমনসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/নি