শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষা শেষে সম্পূর্ণ ‘ফিট’ দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ মে ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী মাসেই ৮০ বছরে পা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বয়স ও স্বাস্থ্য নিয়ে নানা আলোচনার মাঝেই গত মঙ্গলবার মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে তার বার্ষিক শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা শেষে ট্রাম্প আশ্বস্ত করে জানিয়েছেন, তার শরীরের সবকিছু ‘একেবারে ঠিকঠাক’ আছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা জানান। তবে পরীক্ষার সুনির্দিষ্ট কোনো মেডিক্যাল রিপোর্ট বা বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।

উল্লেখ্য, ট্রাম্প প্রায়শই নিজেকে তার পূর্বসূরি জো বাইডেনের চেয়ে অনেক বেশি কর্মঠ ও শারীরিকভাবে ফিট হিসেবে দাবি করে আসছেন। জো বাইডেন গত বছর ৮২ বছর বয়সে মার্কিন প্রেসিডেন্টের পদ ছেড়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে সম্পূর্ণ ফিট দাবি করলেও সাম্প্রতিক সময়ে তার কিছু শারীরিক উপসর্গ নিয়ে বেশ আলোচনা চলছিল। সম্প্রতি তার ঘাড়ে কিছু লালচে দাগ বা ফুসকুড়ি দেখা গেছে। হোয়াইট হাউসের প্রধান চিকিৎসক শন বারবাবেলা

এ বিষয়ে জানিয়েছেন, এটি গুরুতর কিছু নয়। ঘাড়ের এই দাগের চিকিৎসার জন্য ট্রাম্প একটি সাধারণ ক্রিম ব্যবহার করছেন, যা মূলত একটি ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে ট্রাম্পের গোড়ালি ফোলা এবং হাতে কালশিটে দাগের কিছু ছবি প্রকাশ পেয়েছিল, যা তখন মেকআপ দিয়ে লুকানোর চেষ্টা করা হয়েছিল বলে গুঞ্জন ওঠে।

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, পায়ের ফোলাভাবটি ছিল একটি সাধারণ শিরার সমস্যা। আর প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলানোর কারণে তার হাতে সাময়িক কালশিটে পড়েছিল।

মেডিক্যাল টিম স্পষ্ট করেছে যে, ট্রাম্পের শরীরে ‘ডিপ ভেইন থ্রম্বোসিস’ বা ধমনিজনিত মারাত্মক কোনো রোগের লক্ষণ পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের চিকিৎসক বারবাবেলা জানান, গত অক্টোবরে ট্রাম্পের একটি এমআরআই পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টের বরাতে তিনি দাবি করেন, ট্রাম্পের হৃদযন্ত্রের কার্যক্ষমতা ও বয়স তার প্রকৃত বয়সের তুলনায় অন্তত ১৪ বছর কম। অর্থাৎ, ৮০ ছুঁইছুঁই বয়সেও তার হার্ট ৬৬ বছর বয়সীর মতো সচল।

আরও পড়ুন

প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস

এদিকে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি মিটিংয়ে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার দৃশ্য সংবাদমাধ্যমে আসার পর তা নিয়ে ট্রাম্প শিবিরের কর্মকর্তাদের মাঝে আলোচনা তৈরি হয়।

তবে এ বিষয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প কর্মকর্তাদের বলেন, আমি আসলে ঘুমাইনি। আমি শুধু চোখ বন্ধ করে রেখেছিলাম; কারণ, আমি সেই বিরক্তিকর মিটিংগুলো থেকে দ্রুত বের হতে চাচ্ছিলাম।

‌ভোরের আকাশ/এম

ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: