শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় বাড়িতে ৪ লিটার পেট্রোল রাখায় ব্যক্তির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার কোবেগানে এলাকায় নিজ বাড়িতে মাত্র ৪ লিটার পেট্রোল রাখার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার কোবেগানে এলাকার ৪৮ বছর বয়সী এক বাসিন্দাকে অবৈধভাবে ৪ লিটার পেট্রোল রাখার অভিযোগে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে প্রায় ১ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি ওই পেট্রোল বিক্রির উদ্দেশ্যে নয়, বরং ঘরোয়া প্রয়োজনে সংরক্ষণ করেছিলেন।

এদিকে পুলিশ আদালতকে জানিয়েছে, জ্বালানি সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে ওই ব্যক্তিকে ৪ লিটার পেট্রোলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ১৯৭৯ সালের পেট্রোলিয়াম প্রোডাক্টস (রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল অব সাপ্লাইজ) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়।

অভিযুক্তের আইনজীবী আদালতে যুক্তি দেন, তার মক্কেল পেট্রোল বিক্রির জন্য সংরক্ষণ করেননি; বরং ঘাস কাটার মেশিনে ব্যবহারের জন্য রেখেছিলেন। আইন অনুযায়ী যথাযথ কাগজপত্র থাকা নিবন্ধিত যানবাহনের মালিক ‘পেট্রোল ব্যবহারকারী’ হিসেবে বিবেচিত হন এবং পেট্রোল সংরক্ষণের অধিকার রাখেন। তবে আইনে সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না থাকায় এত অল্প পরিমাণ পেট্রোল রাখার জন্য মামলা দায়েরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অভিযুক্তের আইনজীবী আদালতে যুক্তি দেন, তার মক্কেল পেট্রোল বিক্রির জন্য সংরক্ষণ করেননি; বরং ঘাস কাটার মেশিনে ব্যবহারের জন্য রেখেছিলেন।

তিনি বলেন, আইন অনুযায়ী যথাযথ কাগজপত্র থাকা নিবন্ধিত যানবাহনের মালিক ‘পেট্রোল ব্যবহারকারী’ হিসেবে বিবেচিত হন এবং পেট্রোল সংরক্ষণের অধিকার রাখেন।

তবে আইনে সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না থাকায় এত অল্প পরিমাণ পেট্রোল রাখার জন্য মামলা দায়েরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ভোরের আকাশ/নি

শ্রীলঙ্কাকারাদণ্ড

শেয়ার করুন: