শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সোমবার (২২ ডিসেম্বর) একটি টেলিভিশন টকশোতে এ তথ্য জানান পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। খবরটি পাওয়া গেছে প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের বরাতে।

জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে উপস্থাপক তারিক ফজল চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কারাগারে সাক্ষাৎ বন্ধ থাকায় ইমরানের পরিবার ও তার দল পিটিআই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দাবি করেছে, কারাগারের ভেতরে ইমরানকে যেসব অবস্থায় রাখা হয়েছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদকও সতর্ক করে বলেছেন, ইমরানকে যেভাবে আটক রাখা হয়েছে, তা অমানবিক বা মর্যাদাহানিকর আচরণের শামিল হতে পারে।

তবে সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এসব অভিযোগ নাকচ করে বলেন, কারাগার কোনো রাজনৈতিক দলের সদর দপ্তর হতে পারে না। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে পিটিআই-এর কঠোর সমালোচনা করেন।

এর আগে গত সপ্তাহে আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালনকালে ইমরান খানের বোন, দলীয় নেতা ও সমর্থকদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান, কারাগারে সাক্ষাৎকে ব্যবহার করে রাজধানীতে বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছিল—সুতরাং সাক্ষাৎ স্থগিত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকগুলোতে ভবিষ্যৎ কর্মসূচি, বার্তা ও কৌশল নির্ধারণ করা হচ্ছিল।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। তিনি একটি দুর্নীতি মামলায় দণ্ড ভোগ করছেন এবং ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভ–সংক্রান্ত একাধিক মামলাও বর্তমানে তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে।

ভোরের আকাশ/তা.কা

 

ইমরান খানসাক্ষাৎ স্থগিত

শেয়ার করুন: