শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের বিরুদ্ধে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও
ইসরায়েলের বিরুদ্ধে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ২৩টি দেশ নিয়ে গঠিত এক নতুন জোটে যোগ দিল বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড। আসন্ন বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে কূটনৈতিক ও আইনি পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করা হবে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় এই জরুরি সম্মেলন অনুষ্ঠিত হবে। যৌথভাবে এই বৈঠকের আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়কমন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, “গত জানুয়ারিতে আমরা ‘হেগ গ্রুপ’ গঠন করেছিলাম। আন্তর্জাতিক আইনের মর্যাদা রক্ষাই ছিল আমাদের মূল লক্ষ্য। এবার বোগোটা সম্মেলনেও আমরা সেই উদ্দেশ্য নিয়েই এগোচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা এই বার্তা দিতে চাই যে, কোনো জাতি বা রাষ্ট্র আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাব ছাড়া থাকতে পারে না।”

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি। বিশ্লেষকদের মতে, এটি একটি গণহত্যা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি, যাদের মধ্যে অন্তত ২০ লাখ মানুষ বর্তমানে তীব্র খাদ্যসংকটে রয়েছেন।

কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, “গণহত্যা কেবল একটি জাতির বিপর্যয় নয়, বরং এটি বৈশ্বিক মানবিক মূল্যবোধ ও বহুত্ববাদের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই বর্ণবাদ ও জাতিগত নিধনের মতো অন্যায়ের প্রতি নির্লিপ্ত থাকতে পারে না।”

তিনি আরও জানান, বোগোটা সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো শুধু প্রতীকী সমর্থন নয়, বরং যৌথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দিকেও নজর দেবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম এই জোটের সূচনা হয় নেদারল্যান্ডসের হেগ শহরে। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো ছিল—বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়ের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা।

এবার বোগোটা সম্মেলনে অংশ নিতে যাওয়া ২৩টি দেশ হলো:
আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: