শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য, মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভিক্ষুকদের নিয়ে মন্তব্য, মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী
ভিক্ষুকদের নিয়ে মন্তব্য, মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

ভিক্ষুকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো। দেশটিতে চলমান খাদ্য সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার মধ্যে তার মন্তব্য জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

সম্প্রতি সংসদে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “কিউবায় কোনো ভিক্ষুক নেই। যারা ময়লার ভাগাড়ে যান, তারা মূলত বর্জ্য সংগ্রহ করে তা বিক্রি করে অর্থ উপার্জনের উদ্দেশ্যেই সেখানে যান।” তার এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক অঙ্গন থেকেও সমালোচনার ঝড় ওঠে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট মিগুইয়েল দিয়াজ ক্যানেল নিজেও। এরপরই মার্তা এলেনা ফেইতো পদত্যাগের ঘোষণা দেন।

কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্র কিউবায় সাধারণভাবে বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও, শ্রমমন্ত্রীর এই বক্তব্যের পর অনেকেই জনসমক্ষে ক্ষোভ প্রকাশ করেন।

বর্তমানে কিউবা চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে খাবারের অভাব, আবাসনের অপ্রতুলতা, জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাট নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় ওষুধেরও তীব্র সংকট রয়েছে। বহু মানুষ এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে ঘুরেও ওষুধ পাচ্ছেন না।

এই প্রেক্ষাপটে শ্রমমন্ত্রীর মন্তব্য সাধারণ মানুষের বাস্তবতাকে অস্বীকার করে বলে মনে করছেন অনেকেই।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: