শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পছন্দের শাড়ি না পেয়ে স্বামীকে হত্যা, গ্রেপ্তার স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পছন্দের শাড়ি না পেয়ে স্বামীকে হত্যা, গ্রেপ্তার স্ত্রী
পছন্দের শাড়ি না পেয়ে স্বামীকে হত্যা, গ্রেপ্তার স্ত্রী

পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। প্রথমে ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উপস্থাপন করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ার পর মামলার মোড় ঘুরে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সুনীতাদেবী হরেরাম সিংহ (৩০) বিহারের রোহতাস জেলার বাসিন্দা। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মহারাষ্ট্রের থানে জেলার বাদলাপুর পূর্ব এলাকার বাসায় শাড়ি কেনা নিয়ে স্বামী হরেরাম কিশুনজি সিংহ (৩৫) ও স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, উত্তেজনার মধ্যে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

ঘটনার পর পুলিশকে দেওয়া প্রাথমিক বক্তব্যে সুনীতাদেবী দাবি করেন, তার স্বামীর মৃত্যু দুর্ঘটনাবশত হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে প্রথমে একটি অপমৃত্যুর মামলা (এডিআর) দায়ের করা হয়।

তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে তদন্তে নতুন মোড় আসে। এরপর নিহতের স্বজন ও বাড়ির মালিকের বক্তব্যসহ বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে স্ত্রীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।

বাদলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নীতিন পাতিল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ভোরের আকাশ/এনএ

 

স্বামীকে হত্যাগ্রেপ্তার

শেয়ার করুন: