শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩০৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহ যুদ্ধবিরতি কার্যকর হলেও বুধবার লেবাননজুড়ে বিমান হামলা চালায় ইসরাইল। এ বিমান হামলায় লেবাননে অন্তত ৩০৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

হামলায় আহত হয়েছেন ১ হাজার ১৫০ জনেরও বেশি মানুষ। গত ২ মার্চ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবারের দিনটি ছিল অন্যতম রক্তক্ষয়ী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে যে, ধ্বংসস্তূপের নিচে এখনো তল্লাশি অভিযান চলছে এবং অনেক মরদেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ফলে নিহতের এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ১ হাজার ৮৮৮ জন প্রাণ হারিয়েছেন এবং ৬ হাজার ৯২ জন জখম হয়েছেন। 

এদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে সুর পাল্টেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশ অস্ট্রিয়া।

সাধারণত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক মনে করা হয় তাদের। তবে লেবাননের বর্তমান পরিস্থিতিতে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে অবিলম্বে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

অস্ট্রিয়ার পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়েছে, লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব।

বেসামরিক অবকাঠামো ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তারা এই সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়েছে। আন্তর্জাতিক মহলে অস্ট্রিয়ার এই অবস্থান পরিবর্তন ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: